1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Bappy8620@gmail.com : Md Imam Hossain : Md Imam Hossain
  3. abedali4249@gmail.com : prothompottrika :
  4. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| সকাল ৮:৫৬|
শিরোনামঃ
বগুড়ায় সাতমাথা থেকে গালাপট্টি পর্যন্ত ২১৮ মিটার আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন নলডাঙ্গায় অবৈধভাবে ধানের বীজ প্যাকেটজাত করায় ৩০ হাজার টাকা জরিমানা, জব্দ ভুয়া ঠিকানায় মুদ্রিত বীজের মোড়ক বগুড়ায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিজ্ঞানমেলা উদ্বোধন নলডাঙ্গায় দুই দিন ব্যাপী মৎস্য অভিযান ৪ লক্ষ্য ৮০হাজর টাকার চায়না দুয়ারী জাল ধ্বংস নলডাঙ্গায় পারিবারিক কলহের জেরে গৃহবধূ  ও এক বূদ্ধার আত্মহত্যা নলডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ লালপুরে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে জিসাস কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধা নিবেদন নলডাঙ্গায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন তৃণমূল থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ তৈরির প্রত্যাশা নলডাঙ্গায় তিন ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, একটি ব্যাটারি জব্দ

টেকনাফের জিয়া উদ্দিন ২ লাখ ইয়াবাসহ উখিয়ায় আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১৭৩ Time View

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের কাঞ্জরপাড়া এলাকার জিয়া উদ্দিন (৩৫) নামে এক মাদক কারবারিকে দুই লাখ পিস ইয়াবাসহ আটক করেছে বিজিবি।

শুক্রবার  ভোরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধীন উনচিপ্রাং বিওপির একটি বিশেষ টহল দল উখিয়ার কুতুবের ঘের এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। জিয়া উদ্দিন টেকনাফ থানার কাঞ্জরপাড়া গ্রামের মৃত নূর আহমদের ছেলে।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোরে কুতুবের ঘের এলাকায় অবস্থান নেয় বিজিবির বিশেষ টহল দল। পরে মিয়ানমার থেকে দুই ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে তাদের চ্যালেঞ্জ করা হয়। এ সময় তারা পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে জিয়া উদ্দিনকে আটক করতে সক্ষম হন। তবে অপর ব্যক্তি পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুটি পোটলার ভেতর খাকি রঙের প্যাকেটে রাখা নীল রঙের বায়ুরোধী ২০ কাটে মোট দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিয়া উদ্দিন মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

আটক জিয়া উদ্দিনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026