
সাংবাদিক আওয়াল: মায়ের প্রতি অপরিসীম ভালোবাসা ও সেবার দৃষ্টান্ত স্থাপন করায় সহকর্মীর হাতে ব্যাক্তি উদ্যোগে সম্মাননা স্মারক তুলে দিয়েছে ঠাকুরগাঁও গণমাধ্যমকর্মী কল্যাণ ট্রাস্টের সন্মানীত সদস্য আল আমিন।
ঠাকুরগাঁও টিএফসি (TFC)- ঠাকুরগাঁও গণমাধ্যমকর্মী কল্যাণ ট্রাস্ট এক আলোচনা সভা শেষে সেই সহকর্মীর জন্য এক হৃদ্যতাপূর্ণ আবহে এই সম্মাননা তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীরা বলেন, মা-বাবার সেবা করা প্রত্যেক সন্তানের নৈতিক দায়িত্ব। কর্মব্যস্ততার মাঝেও মায়ের প্রতি শ্রদ্ধাবোধ ও সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করার এই উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত সবাই।
অনুষ্ঠানে ঠাকুরগাঁও গণমাধ্যমকর্মী কল্যাণ ট্রাস্টের সভাপতি জিয়াউর রহমান বকুল, সাধারণ সম্পাদক রেদওয়ানুল হক মিলন এবং সন্মানীত উপদেষ্টা মজিবর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও সংগঠনের বিভিন্ন সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
বক্তারা প্রত্যাশা করেন, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেবে এবং মা-বাবার প্রতি সন্তানদের দায়িত্ব ও ভালোবাসার বোধকে আরও সুদৃঢ় করবে।