1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Bappy8620@gmail.com : Md Imam Hossain : Md Imam Hossain
  3. abedali4249@gmail.com : prothompottrika :
১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ১২:১০|
শিরোনামঃ
নিবন্ধনের আওতায় আসছেন হকাররা, নির্ধারিত স্থান-সময়ে ব্যবসার সুযোগ: ডিএসসিসি তারেক রহমান ভারতে না এলে সুযোগ হারাবে: ভারতীয় কূটনীতিক ১৪ রুটে চলবে বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস অতঃপর সাংবাদিকতা: সত্য প্রকাশের দায়িত্ব, নাকি কেবল সংবাদ পরিবেশন? টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার টেকনাফে পুলিশের অভিযানে ৭০ হাজার ইয়াবাসহ দুইজন আটক সরকারের ছয় মাসের মূল্যায়ন নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন আজ ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধে হাইকোর্টের রুল রাজশাহীর পবায় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে উল্টে গেল বালুবোঝাই ট্রাক, আহত ২ বিয়ে বাড়ির গায়ে হলুদে এলোপাতাড়ি গুলি ক্যামরাম্যানসহ গুলিবিদ্ধ-৪

রংপুর রেঞ্জ ফুটবলে দিনাজপুর পুলিশের বাজিমাত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১৮ Time View

মাফিকুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি: রংপুর রেঞ্জ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে নীলফামারী জেলা পুলিশকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে দিনাজপুর জেলা পুলিশ।

১৬ আগস্ট দিনাজপুর পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের আয়োজনে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। জমজমাট লড়াইয়ে নীলফামারী জেলা পুলিশকে একমাত্র গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে স্বাগতিক দিনাজপুর জেলা পুলিশ।

ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম।

অনুষ্ঠানে পিবিআই, দিনাজপুরের পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ, নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, দিনাজপুরের কমান্ড্যান্ট আবুল কাশেম মো. বাকীবিল্লাহসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া রেঞ্জ পুনাক, রংপুরের সভানেত্রী শাহানা আক্তার এবং পুনাক, দিনাজপুরের সভানেত্রী ফারিহা বিনতে হক উপস্থিত ছিলেন।

খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দিনাজপুর জেলা পুলিশ দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং নীলফামারী জেলা পুলিশ দলের হাতে রানার্স-আপ ট্রফি তুলে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026