1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Bappy8620@gmail.com : Md Imam Hossain : Md Imam Hossain
  3. abedali4249@gmail.com : prothompottrika :
২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ২:২৯|

কালিহাতীতে ক্লিনিকে প্রশাসন-স্বাস্থ্য বিভাগের অভিযান, জরিমানা ১ লাখ ৫৫ হাজার টাকা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ২২ Time View

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি: পরিবেশের ছাড়পত্র ও প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া ক্লিনিক পরিচালনার অভিযোগে টাঙ্গাইলের কালিহাতীতে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে কালিহাতী সদরের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিরুফা তাজনীন উপস্থিত ছিলেন।

অভিযানে পরিবেশের ছাড়পত্র ও প্রয়োজনীয় লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অনিয়মের কারণে কালিহাতী সদরের বিসমিল্লাহ ক্লিনিককে ৫ হাজার টাকা, কালিহাতী পপুলার হাসপাতালকে ৫০ হাজার টাকা এবং তানিজা ডিজিটাল হসপিটালকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিরুফা তাজনীন জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে চারটি ক্লিনিক ও হাসপাতালে পরিদর্শন করা হয়। এর মধ্যে তিনটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের কারণে মোট ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, উপজেলার সব ক্লিনিক ও হাসপাতাল মালিককে আগামী এক মাসের মধ্যে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র সম্পন্ন করে প্রতিষ্ঠান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাগজপত্র হালনাগাদ না করলে পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026