1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Bappy8620@gmail.com : Md Imam Hossain : Md Imam Hossain
  3. abedali4249@gmail.com : prothompottrika :
  4. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| সকাল ৯:৪১|
শিরোনামঃ
বগুড়ায় সাতমাথা থেকে গালাপট্টি পর্যন্ত ২১৮ মিটার আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন নলডাঙ্গায় অবৈধভাবে ধানের বীজ প্যাকেটজাত করায় ৩০ হাজার টাকা জরিমানা, জব্দ ভুয়া ঠিকানায় মুদ্রিত বীজের মোড়ক বগুড়ায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিজ্ঞানমেলা উদ্বোধন নলডাঙ্গায় দুই দিন ব্যাপী মৎস্য অভিযান ৪ লক্ষ্য ৮০হাজর টাকার চায়না দুয়ারী জাল ধ্বংস নলডাঙ্গায় পারিবারিক কলহের জেরে গৃহবধূ  ও এক বূদ্ধার আত্মহত্যা নলডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ লালপুরে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে জিসাস কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধা নিবেদন নলডাঙ্গায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন তৃণমূল থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ তৈরির প্রত্যাশা নলডাঙ্গায় তিন ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, একটি ব্যাটারি জব্দ

শাজাহানপুরে মাদকের বিস্তার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ২১০ Time View

স্টাফ রিপোর্টার, বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলার রানীরহাট, সাবরুল, খরনা ও শাকপালা এলাকায় মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এসব এলাকায় মাদকের বিস্তার ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, কয়েকটি এলাকায় প্রকাশ্যে মাদক কেনাবেচার পাশাপাশি বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডও চলছে। কোথাও কোথাও অস্ত্র প্রদর্শন করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানোর ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেছেন তারা। বিশেষ করে পিস্তল প্রদর্শন করে ভয় দেখানোর অভিযোগে স্থানীয়দের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, মাদকের বিস্তার ঠেকানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর আরও জোরালো তৎপরতা প্রয়োজন। নিয়মিত অভিযান পরিচালনা, মাদক কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর পদক্ষেপ চান তারা।

তাদের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে। এ কারণে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে শাজাহানপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, “আমরা প্রতিনিয়ত টহল জোরদার করেছি। বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে। মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা কাজ করছি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026