1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Bappy8620@gmail.com : Md Imam Hossain : Md Imam Hossain
  3. abedali4249@gmail.com : prothompottrika :
  4. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| সকাল ৯:৪২|
শিরোনামঃ
বগুড়ায় সাতমাথা থেকে গালাপট্টি পর্যন্ত ২১৮ মিটার আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন নলডাঙ্গায় অবৈধভাবে ধানের বীজ প্যাকেটজাত করায় ৩০ হাজার টাকা জরিমানা, জব্দ ভুয়া ঠিকানায় মুদ্রিত বীজের মোড়ক বগুড়ায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিজ্ঞানমেলা উদ্বোধন নলডাঙ্গায় দুই দিন ব্যাপী মৎস্য অভিযান ৪ লক্ষ্য ৮০হাজর টাকার চায়না দুয়ারী জাল ধ্বংস নলডাঙ্গায় পারিবারিক কলহের জেরে গৃহবধূ  ও এক বূদ্ধার আত্মহত্যা নলডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ লালপুরে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে জিসাস কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধা নিবেদন নলডাঙ্গায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন তৃণমূল থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ তৈরির প্রত্যাশা নলডাঙ্গায় তিন ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, একটি ব্যাটারি জব্দ

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ২,১০০ পিস ইয়াবাসহ ধরা পড়লেন স্বামী-স্ত্রী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৩২২ Time View

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকা থেকে ২১০০ পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় রাজশাহী জেলা কার্যালয়ের ‘ক’ সার্কেলের একটি বিশেষ আভিযানিক দল লক্ষীপুর প্যারামেডিকেল রোডের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেপ্তারকৃতরা হলেন মোসাঃ জান্নাতুল ফেরদৌসী রত্না (২৯) ও তাঁর স্বামী মোঃ আসাদুজ্জামান (৩৮)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারির পর গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। উপপরিচালক মোঃ মেহেদী হাসানের তত্ত্বাবধানে এবং পরিদর্শক এ.এস.এম মঈনউদ্দীন কবিরের নির্দেশনায় উপ পরিদর্শক আল আমিনের নেতৃত্বে আভিযানিক দলটি রাজপাড়া থানার ম্যাংগো টাওয়ারের ৩য় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালায়।
পরবর্তী সময়ে আসামিদের হেফাজতে থাকা জিপারযুক্ত পলি প্যাকেট ও টিস্যু ব্যাগ থেকে সর্বমোট ২১০০ পিস কমলা রঙের এ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়, যার মোট ওজন ২১০ গ্রাম।
ডিএনসি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত দম্পতি স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিল। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
রাজশাহী জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ মেহেদী হাসান জানান জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য বিশ্লেষণ করে এই চক্রের অন্যান্য সদস্যদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026