1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Bappy8620@gmail.com : Md Imam Hossain : Md Imam Hossain
  3. abedali4249@gmail.com : prothompottrika :
  4. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| সন্ধ্যা ৭:১৫|
শিরোনামঃ
সালমান মুক্তাদিরের শ্বশুরের বারে অভিযান, ২৩০ বোতল মদ জব্দ ঢাকাসহ ৬ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস দফায় দফায় ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন অঞ্চল মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানকে হেনস্তা করা হচ্ছে: শফিকুর রহমান ট্রাম্পের সঙ্গে বিভিন্ন নেতার ছবিতে একই পোজ কেন? রেজাউল করিম বাদশা এমপিকে বগুড়া মহানগর জিসাসের ফুলেল শুভেচ্ছা পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বগুড়া মহানগর ৮ নং ওয়ার্ড বিএনপির সমাবেশ ও মিছিল বগুড়া সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন নলডাঙ্গায় ১৯০ টি টাপেন্টাডল ট্যাবলেট সহ দুইজন গ্রেপ্তার বগুড়া মহানগর জিসাসের নবগঠিত কমিটির জিয়া ও খালেদা জিয়ার মাজার জিয়ারত

আত্রাই জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৫৪ Time View

শাহাদুল ইসলাম বাবু আত্রাই নওগাঁ প্রতিনিধি: “রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে নওগাঁর আত্রাই র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলায় মৎস্য উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং অভয়াশ্রম সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান। তিনি বলেন, আত্রাই উপজেলায় মৎস্য সম্পদ সম্প্রসারণে আমরা মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আধুনিক চাষ পদ্ধতি গ্রহণের মাধ্যমে স্থানীয় মৎস্য চাষীরা আর্থিকভাবে আরও স্বাবলম্বী হতে পারেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। তিনি তার বক্তব্যে বলেন, জাতীয় অর্থনীতিতে এবং আমিষের চাহিদা পূরণে মৎস্য খাতের অবদান অপরিসীম। বিষমুক্ত ও নিরাপদ মাছ উৎপাদনে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। আত্রাই নদী ও স্থানীয় জলাশয়গুলোর প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং কারেন্ট ও চায়না দুয়ারি জালের অবৈধ ব্যবহার রোধে প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. খোরশেদ আলম, স্থানীয় সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, মৎস্যজীবী, চাষী এবং গণমাধ্যমকর্মী প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলার সফল মৎস্য চাষী ও উদ্যোক্তাদের মাঝে বিশেষ মৎস্য পুরস্কার তুলে দেওয়া হয়।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশ মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। তবে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উৎপাদন বাড়াতে মৎস্য চাষিদের আরও বেশি মনোযোগী হতে হবে। দেশীয় প্রজাতির মাছের চাষ ও প্রজনন নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে অনেক দেশীয় মাছ বিলুপ্ত হয়ে যেতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026