1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Bappy8620@gmail.com : Md Imam Hossain : Md Imam Hossain
  3. abedali4249@gmail.com : prothompottrika :
  4. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| সকাল ১০:০৬|
শিরোনামঃ
বগুড়ায় সাতমাথা থেকে গালাপট্টি পর্যন্ত ২১৮ মিটার আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন নলডাঙ্গায় অবৈধভাবে ধানের বীজ প্যাকেটজাত করায় ৩০ হাজার টাকা জরিমানা, জব্দ ভুয়া ঠিকানায় মুদ্রিত বীজের মোড়ক বগুড়ায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিজ্ঞানমেলা উদ্বোধন নলডাঙ্গায় দুই দিন ব্যাপী মৎস্য অভিযান ৪ লক্ষ্য ৮০হাজর টাকার চায়না দুয়ারী জাল ধ্বংস নলডাঙ্গায় পারিবারিক কলহের জেরে গৃহবধূ  ও এক বূদ্ধার আত্মহত্যা নলডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ লালপুরে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে জিসাস কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধা নিবেদন নলডাঙ্গায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন তৃণমূল থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ তৈরির প্রত্যাশা নলডাঙ্গায় তিন ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, একটি ব্যাটারি জব্দ

রাজধানীর হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনা, সোনালী ব্যাংকের নিরাপত্তাকর্মী নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৩ Time View

 

নিজস্ব প্রতিবেদক,ঢাকা ঃ

রাজধানীর যাত্রাবাড়ীতে মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়কে (ফ্লাইওভার) মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত কবির হোসেন (৩২) সোনালী ব্যাংকের মতিঝিল শাখার নিরাপত্তাকর্মী ছিলেন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উড়ালসড়কে এ দুর্ঘটনা ঘটে। আজ শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক কবিরকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি প্রথম পত্রিকাকে নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান সরকার। তিনি প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার সময় মোটরসাইকেলটি চালাচ্ছিলেন সুমন মিয়া নামের এক ব্যক্তি। পেছনে বসা ছিলেন কবির হোসেন। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে (আইল্যান্ড) ধাক্কা দিলে দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন।

এসআই মেহেদী হাসান জানান, আহত অবস্থায় রাত পৌনে একটার দিকে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য কবির হোসেনকে প্রথমে প্রাইম হাসপাতাল, পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়। সেখান থেকে আজ সকাল নয়টার দিকে তাঁকে আবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।মোটরসাইকেলচালক সুমন মিয়া প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন বলে জানিয়েছে পুলিশ। কবির হোসেনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কবির হোসেনের রুমমেট পবন চন্দ্র দাস প্রথম আলোকে বলেন, কবিরের সঙ্গে তিনি গোপীবাগের একটি মেসে থাকতেন। মোটরসাইকেলচালক সুমন মিয়াকে তিনি চেনেন না। কবির কেন তাঁর সঙ্গে বেরিয়েছিলেন, তা-ও তিনি জানেন না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026