1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Bappy8620@gmail.com : Md Imam Hossain : Md Imam Hossain
  3. abedali4249@gmail.com : prothompottrika :
  4. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| সকাল ১০:০৬|
শিরোনামঃ
বগুড়ায় সাতমাথা থেকে গালাপট্টি পর্যন্ত ২১৮ মিটার আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন নলডাঙ্গায় অবৈধভাবে ধানের বীজ প্যাকেটজাত করায় ৩০ হাজার টাকা জরিমানা, জব্দ ভুয়া ঠিকানায় মুদ্রিত বীজের মোড়ক বগুড়ায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিজ্ঞানমেলা উদ্বোধন নলডাঙ্গায় দুই দিন ব্যাপী মৎস্য অভিযান ৪ লক্ষ্য ৮০হাজর টাকার চায়না দুয়ারী জাল ধ্বংস নলডাঙ্গায় পারিবারিক কলহের জেরে গৃহবধূ  ও এক বূদ্ধার আত্মহত্যা নলডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ লালপুরে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে জিসাস কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধা নিবেদন নলডাঙ্গায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন তৃণমূল থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ তৈরির প্রত্যাশা নলডাঙ্গায় তিন ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, একটি ব্যাটারি জব্দ

লালপুরে নানা আয়োজনে বিশ্বকর্মা পূজা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৪ Time View

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বিভিন্ন স্থানে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার গোপালপুর পৌরসভাসহ ১০ ইউনিয়নের বিভিন্ন বাজার, ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িতে সনাতন ধর্মাবলম্বীরা নানা আয়োজনে দেবশিল্পী বিশ্বকর্মার পূজা-অর্চনা করেন।

উপজেলার বিলমাড়ীয়া, লালপুর, ঈশ্বরদী, চংধুপইল, আড়বাব, ওয়ালিয়া, কদমচিলান, দুয়ারিয়া, অর্জুনপুর-বরমহাটি ও দুড়দুড়ীয়া ইউনিয়নের বিভিন্ন বাজারে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানে বিশ্বকর্মা পূজার আয়োজন করা হয়। এ উপলক্ষে বিভিন্ন স্থানে পূজামণ্ডপ সাজানো হয়। ভক্তরা পূজা-অর্চনা, প্রসাদ বিতরণসহ নানা ধর্মীয় কর্মসূচিতে অংশ নেন।

বিশ্বকর্মা পূজা উপলক্ষে ব্যবসায়ী ও কারিগর শ্রেণির মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নিজেদের ব্যবসা ও কর্মক্ষেত্রে উন্নতি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় তারা দেবশিল্পী বিশ্বকর্মার কাছে প্রার্থনা করেন।

লালপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী সঞ্জয় কুমার কর্মকার বলেন, “প্রতিবছরের মতো এবারও উপজেলার বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে। পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সকলের সহযোগিতায় ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে পূজা উদযাপন করা হয়েছে।”

তিনি আরও বলেন, “বিশ্বকর্মা পূজা শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি কারিগর ও ব্যবসায়ীদের কর্মজীবনের সঙ্গে নিবিড়ভাবে জড়িত একটি উৎসব।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026