1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Bappy8620@gmail.com : Md Imam Hossain : Md Imam Hossain
  3. abedali4249@gmail.com : prothompottrika :
১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ১২:২৭|
শিরোনামঃ
নিবন্ধনের আওতায় আসছেন হকাররা, নির্ধারিত স্থান-সময়ে ব্যবসার সুযোগ: ডিএসসিসি তারেক রহমান ভারতে না এলে সুযোগ হারাবে: ভারতীয় কূটনীতিক ১৪ রুটে চলবে বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস অতঃপর সাংবাদিকতা: সত্য প্রকাশের দায়িত্ব, নাকি কেবল সংবাদ পরিবেশন? টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার টেকনাফে পুলিশের অভিযানে ৭০ হাজার ইয়াবাসহ দুইজন আটক সরকারের ছয় মাসের মূল্যায়ন নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন আজ ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধে হাইকোর্টের রুল রাজশাহীর পবায় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে উল্টে গেল বালুবোঝাই ট্রাক, আহত ২ বিয়ে বাড়ির গায়ে হলুদে এলোপাতাড়ি গুলি ক্যামরাম্যানসহ গুলিবিদ্ধ-৪

সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজিচালক নিহত, আহত ৫

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ২৯ Time View

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় সড়কের ওপর ১০ চাকার লরি পার্কিং করে রাখায় রাস্তা সংকীর্ণ হয়ে সিএনজি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ সময় পেছন থেকে একটি দ্রুতগামী পিকআপ ভ্যান সিএনজিকে ধাক্কা দিলে এক সিএনজিচালক নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নন্দনপুর কে.টি.এস. আয়শা খাতুন হাই স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিএনজিচালকের নাম আব্দুল্লাহ (৪৫)। তিনি মাধপুর এলাকার ইকরাম আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নন্দনপুর-খানমামুদপুর ইছামতী নদীর ওপর ব্রিজ নির্মাণের কাজ চলছে। নির্মাণসামগ্রী আনলোড করার জন্য একটি ১০ চাকার লরি সড়কের পাশে পার্কিং করে রাখা হয়েছিল। এতে সড়কের চলাচলের জায়গা সংকুচিত হয়ে পড়ে।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মাধপুর থেকে সাঁথিয়াগামী একটি সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী হলুদ রঙের পিকআপ ভ্যান সিএনজিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা ৫ থেকে ৬ জন যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সিএনজিচালক আব্দুল্লাহর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাবনা জেনারেল হাসপাতালে পাঠান।

তবে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আহত অন্য যাত্রীরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার কারণে সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।

স্থানীয়দের অভিযোগ, নির্মাণসামগ্রী বহনকারী ভারী যানবাহন সড়কের ওপর বা পাশে অপরিকল্পিতভাবে পার্কিং করায় প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। তারা সড়কে নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026