ফিরোজ মাহমুদ, নলডাঙ্গা ,নাটোর প্রতিনিধিঃ
আজ ১৬ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৩.০০ ঘটিকায় নাটোরের নলডাঙ্গা উপজেলার পশ্চিম সোনাপতিল এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সেলিম বীজ ভান্ডারের স্বত্বাধিকারী সেলিমের বাড়িতে ধানের বীজ প্যাকেটজাত করার সরঞ্জামাদি ও মোড়ক পাওয়া যায়। পরিদর্শনে দেখা যায়, প্যাকেটজাত ধানের বীজের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য (MRP) উল্লেখ নেই। এছাড়া প্রয়োজনীয় প্যাকেটজাতকরণ ও বিপণন লাইসেন্স ছাড়াই বীজ প্যাকেটজাত করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ও ৪৪ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়াও, বীরগঞ্জ, দিনাজপুরের ভুয়া ঠিকানা ব্যবহার করে মুদ্রিত বিপুল পরিমাণ গমের বীজের মোড়ক জব্দ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শামীম হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মোহাম্মদ রুহুল আমিন ও জনাব মোহাম্মদ শরীয়তুল্লাহ। অভিযানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নলডাঙ্গা থানা পুলিশের একটি চৌকস দল দায়িত্ব পালন করে।
কৃষকের স্বার্থ সুরক্ষা, নিরাপদ ও মানসম্মত বীজের সরবরাহ নিশ্চিতকরণ এবং বীজ ব্যবসায় প্রতারণা ও অনিয়ম প্রতিরোধে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ বদ্ধপরিকর। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ কামরুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়-আজিজ ভবন নিচতলা, ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০। ০১৭৭৭-৭৭৭০৮২, ০১৩৩৫-১৬২০০০
© স্বত্ব সংরক্ষিত © ২০২6