ফিরোজ মাহমুদ, নলডাঙ্গা, নাটোর প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় পারিবারিক কলহের জেরে আমেনা বেগম (২৫) নামে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
শুক্রবার (৬ নভেম্বর) রাত আনুমানিক ১১টা থেকে ১১টা ২০ মিনিটের মধ্যে উপজেলার ঠাকুর লক্ষ্মীকোল পশ্চিমপাড়া (বাবার মোড়) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আমেনা বেগম ওই গ্রামের মোঃ মাঈন উদ্দিনের মেয়ে এবং আশিক মিয়ার স্ত্রী। প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জেরে তিনি নিজ বাড়ির বারান্দাসংলগ্ন একটি ঘরে কাঠের রুয়ার সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেন।
খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানা গেছে, নিহতের স্বামী আশিক মিয়া একজন প্রবাসী। তিনি তিন দিন আগে বিদেশ থেকে দেশে ফিরেছেন।
এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান বিষয়টি নিশ্চিত করে বলেন ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে থানায় অপমৃত্যু মামলা রজ্জু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ কামরুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়-আজিজ ভবন নিচতলা, ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০। ০১৭৭৭-৭৭৭০৮২, ০১৩৩৫-১৬২০০০
© স্বত্ব সংরক্ষিত © ২০২6