নাটোর প্রতিনিধি :
নাটোরের গুরুদাসপুরে হা'ম'লায় গুরুতর আ'হ'ত পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মা'রা গেছেন।
সোমবার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে তাঁর মৃ'ত্যু হয়।
গত ১৫ অক্টোবর রাতে গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় বাড়ি ফেরার পথে হা'ম'লার শিকার হন শাকিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে ফেরার সময় পেছন থেকে আসা দুর্বৃত্তরা তাঁকে ধারালো অ'স্ত্র দিয়ে কু'পি'য়ে ও গু'লি করে আ'হ'ত করে।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য বিএমইউ হাসপাতালে ভর্তি করা হয়।
নি'হ'ত শাকিল গুরুদাসপুর উপজেলার খামার নাচকৈড় খোয়ারপাড়া এলাকার রবিউল করিমের ছেলে।
সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ কামরুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়-আজিজ ভবন নিচতলা, ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০। ০১৭৭৭-৭৭৭০৮২, ০১৩৩৫-১৬২০০০
© স্বত্ব সংরক্ষিত © ২০২6