ফিরোজ মাহমুদ, নলডাঙ্গা, নাটোর প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় ০১/১০/২০২৬ খ্রি. তারিখ রাত্রি ২০.১০ ঘটিকার সময় নলডাঙ্গা থানাধীন কালিগঞ্জ চৌরাস্তা মোড়ে মুগ্ধ দধি ও মিষ্টান্ন ভান্ডারে দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে নলডাঙ্গা থানার ডিউটিরত জরুরি অফিসার ফোর্স আসামি : আজম আলী (৩৫), এবং আসামি আব্দুল লতিফ (৫৫) দ্বয়কে গ্রেফতার পূর্বক তাদের নিকট থেকে ১৯০ পিস টাপেন্টাডল উদ্ধার পূর্বক জব্দ করা হয়। আসামি দ্বয়ের বিরুদ্ধে নলডাঙ্গা থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
বিষয়টি নলডাঙ্গা থানার সেকেন্ড অফিসার রাজিবুল হাসান সত্যতা নিশ্চিত করে বলেন এরকম মাদকবিরোধী অভিযান চলমান থাকবে মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার জন্য এবং তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য বিশেষভাবে বলেন।
সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ কামরুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়-আজিজ ভবন নিচতলা, ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০। ০১৭৭৭-৭৭৭০৮২, ০১৩৩৫-১৬২০০০
© স্বত্ব সংরক্ষিত © ২০২6