কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের সীমান্ত এলাকায় গত ৪৮ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৯ লাখ ৭৯ হাজার টাকার ভারতীয় ওষুধ, প্যান্টের পিস, গবাদিপশুসহ বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ৪৮ ঘণ্টায় বিভিন্ন সময়ে এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জব্দ করা পণ্যের মোট আনুমানিক মূল্য ৯ লাখ ৭৯ হাজার ১৫০ টাকা।
বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্তে মাদক, চোরাচালান ও অন্যান্য সীমান্ত অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বাহিনীটি দৃঢ়ভাবে কাজ করছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাকারবারিদের যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ কামরুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়-আজিজ ভবন নিচতলা, ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০। ০১৭৭৭-৭৭৭০৮২, ০১৩৩৫-১৬২০০০
© স্বত্ব সংরক্ষিত © ২০২6