কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
আসন্ন স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামের ১২নং বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বেগমগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ শাহাদত হোসেন সাদ্দাম।
রোববার (২০ সেপ্টেম্বর) তিনি বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
শাহাদত হোসেন সাদ্দাম দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। বর্তমানে তিনি বেগমগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মনোনয়ন ফরম সংগ্রহের পর শাহাদত হোসেন সাদ্দাম বলেন, দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে নিয়ে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। দল তাকে চেয়ারম্যান পদে মনোনয়ন দিলে বেগমগঞ্জ ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান।
তিনি আরও বলেন, দলীয় সিদ্ধান্তের প্রতি তিনি সম্পূর্ণ আস্থাশীল। বিএনপি যে সিদ্ধান্ত নেবে, তিনি তা মেনে নিয়ে দলের স্বার্থে কাজ করবেন।
এদিকে বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তৎপরতা শুরু হয়েছে। দলীয় মনোনয়ন পেতে প্রত্যাশী নেতারা ইতোমধ্যে দলীয় নেতাকর্মী ও স্থানীয় ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন।
সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ কামরুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়-আজিজ ভবন নিচতলা, ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০। ০১৭৭৭-৭৭৭০৮২, ০১৩৩৫-১৬২০০০
© স্বত্ব সংরক্ষিত © ২০২6