ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে প্রতারণা মামলার এজাহারভুক্ত এক রোহিঙ্গা আসামিকে গ্রেপ্তার করেছে ১৬ এপিবিএনের উনচিপ্রাং ক্যাম্পের পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-২২ উনচিপ্রাংয়ের সি/২ ব্লকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোহাম্মদ সিদ্দিক (৩৫) ক্যাম্প-২২-এর সি/০২ ব্লকের বাসিন্দা। তার এফসিএন নম্বর ২৫২৪৫০। তিনি মোহাম্মদ হোসেন ও ছেমন খাতুনের ছেলে।
উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. হুমায়ুন কবিরের নির্দেশনায় এসআই শাহীনুর ইসলামের নেতৃত্বে রাতের টহল দল এ অভিযান পরিচালনা করে।
এপিবিএন সূত্র জানায়, গ্রেপ্তার সিদ্দিক টেকনাফ মডেল থানার ১৮ সেপ্টেম্বরের ৮৫ নম্বর মামলার এজাহারভুক্ত আসামি। মামলাটি দণ্ডবিধির ৪০৬/৪২০/৫০৬ ধারায় প্রতারণার অভিযোগে দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে শনিবার সকাল আনুমানিক ৮টা ২০ মিনিটে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ কামরুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়-আজিজ ভবন নিচতলা, ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০। ০১৭৭৭-৭৭৭০৮২, ০১৩৩৫-১৬২০০০
© স্বত্ব সংরক্ষিত © ২০২6