মাসুদ রানা শিবগঞ্জ ( বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত জামাল উদ্দীনের পরিবারের পাশে দাঁড়িয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা) শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখা!
মঙ্গলবার বিকেলে প্রাণ হারানো জামাল উদ্দীনের বাড়িতে গিয়ে সংগঠনের পক্ষ থেকে তার স্ত্রী মালেকা বেগমসহ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রাজিকুল ইসলাম রনি, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন নয়ন, সাংগঠনিক সম্পাদক সোহাগ আলী, মহিলা বিষয়ক সম্পাদক খাদিজা খাতুন, আইন সম্পাদক মাসুদ রানা, যুব বিষয়ক সম্পাদক ওসমান গনী, কার্যনির্বাহী সদস্য মাফিজুল ইসলাম রঞ্জু ও মেহেদী হাসান আলী।
সম্প্রতি উপজেলার মোকামতলা ইউনিয়নের গণেশপুর এলাকায় হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় জামাল উদ্দীন নিহত হন। তিনি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতো।
অশেষ কৃতজ্ঞতা উপদেষ্টা ইঞ্জিনিয়ার ফজলে রাব্বীসহ নিসচার সদস্যদের প্রতি যারা নিজেদের অর্জিত অর্থ থেকে এমন মানবিক কাজে এগিয়ে আসার জন্য।
সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ কামরুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়-আজিজ ভবন নিচতলা, ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০। ০১৭৭৭-৭৭৭০৮২, ০১৩৩৫-১৬২০০০
© স্বত্ব সংরক্ষিত © ২০২6