সাইফুল ইসলাম, রামগড় প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার রামগড় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, ও কেক কাটার আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিতে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। র্যালিটি রামগড় পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শিল্পী কমিটি সেন্টারে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি হাফেজ আহমেদ ভূঁইয়া।
সভায় বক্তব্য রাখেন রামগড় পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, যুগ্ম সম্পাদক মো. ইলিয়াস হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. সেফায়েত উল্লাহ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম বাদশাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠা, দলের রাজনৈতিক ভূমিকা এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে দলের অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে দলকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার জন্য সকলের প্রতি আহবান জানান।
সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ কামরুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়-আজিজ ভবন নিচতলা, ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০। ০১৭৭৭-৭৭৭০৮২, ০১৩৩৫-১৬২০০০
© স্বত্ব সংরক্ষিত © ২০২6