প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৬, ১০:২২ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৭, ২০২৬, ৩:৫৩ পূর্বাহ্ণ
রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী : রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জাপানের ব্যবসায়ী প্রতিনিধিরা। বুধবার নগর ভবনে রাসিক প্রশাসকের দপ্তরে এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
জাপানের ব্যবসায়ী প্রতিনিধিরা রাজশাহীতে জাপানী ভাষা শিক্ষা ও স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট স্থাপন এবং দক্ষ জনশক্তি তৈরি করে জাপানে কর্মসংস্থানের বিষয়ে আগ্রহী প্রকাশ করেন। এ সময় বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষ ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এবং প্রচলিত আইন ও বিধি-বিধান অনুসরণ করে এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন রাসিক প্রশাসক।
জাপানের প্রতিনিধি দলে ছিলেন সিটেক কো-অপারেটিভ অ্যাসোসিয়েশনের শিনিচি মারুমায়া, জেনকি‘র প্রতিনিধি মি. বান্নু, এ সময় আরো উপস্থিত ছিলেন প্রফেসর মঞ্জুর রহমান, প্রফেসর এসএমএ হোরাইরা, মো. ফজলে তাহের বকুল, এ্যাড. মো. মেহেদী প্রমুখ।
এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ কামরুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়-আজিজ ভবন নিচতলা, ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০। ০১৭৭৭-৭৭৭০৮২, ০১৩৩৫-১৬২০০০
© স্বত্ব সংরক্ষিত © ২০২6