স্টাফ রিপোর্টার, নোয়াখালী: “একটি গাছ লাগান, একটি জীবন বাঁচান—সবুজ হোক পৃথিবী, সুন্দর হোক ভবিষ্যৎ।”- নাসিমুল গনি চৌধুরী মহল
কেন্দ্রীয় কর্মসূচি উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর শাখার উদ্যোগে ২নং ওয়ার্ড নাজিরপুর মোক্তার বাড়ি সংলগ্ন দাখিল মাদ্রাসা এবং মধ্য নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শাখার কর্মপরিষদ সদস্য ও জেলা শিল্প সাহিত্য সম্পাদক জনাব নাসিমূল গনি চৌধুরী মহল।
আরো উপস্থিত ছিলেন চৌমুহনী শহর শাখার কর্মপরিষদ সদস্য ও সমাজ কল্যাণ সম্পাদক জনাব আমির হোসেন। উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড সেক্রেটারি জনাব জামাল উদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ কামরুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়-আজিজ ভবন নিচতলা, ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০। ০১৭৭৭-৭৭৭০৮২, ০১৩৩৫-১৬২০০০
© স্বত্ব সংরক্ষিত © ২০২6