মু. অলি উল্লাহ ইয়াছিন, স্টাফ রিপোর্টার নোয়াখালী: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চৌমুহনী শহর শাখার উদ্যোগে উৎসব কমিউনিটি সেন্টারে শহর শাখার সভাপতি মু. অলি উল্লাহ ইয়াছিন এর সভাপতিত্বে শহর শাখার সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন এর সঞ্চালনায় সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নোয়াখালী জেলা শাখার সভাপতি জনাব এডভোকেট জহিরুল আলম,
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর শাখার আমীর জনাব জসিম উদ্দিন, শহর জামায়াতের সেক্রেটারি এডভোকেট মিজানুর রহমান, শহর শ্রমিক কল্যাণ এর সাবেক সভাপতি জনাব মোফাখ্খার হোসাইন নাছিম।
আরও উপস্থিত ছিলেন শহর শাখার সহ সভাপতি জনাব ফয়েজ আহমেদ, কবির হোসেন, খুরশিদ আলমসহ শহর ও ওয়ার্ড শাখার দায়িত্বশীলবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ কামরুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়-আজিজ ভবন নিচতলা, ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০। ০১৭৭৭-৭৭৭০৮২, ০১৩৩৫-১৬২০০০
© স্বত্ব সংরক্ষিত © ২০২6