সিরাজুল ইসলাম রনি, রাজশাহী: আজ বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহীতে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বদলিজনিত বিদায় উপলক্ষে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ।
সৌজন্য সাক্ষাৎকালে ডিআইজি বিভাগীয় কমিশনার দায়িত্ব পালনকালে তাঁর আন্তরিকতা, দক্ষতা ও অবদানের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে তাঁর আগামী কর্মস্থলের সফলতা, সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণ কামনা করেন।
এ সময় ডিআইজি বিভাগীয় কমিশনার সম্মাননা স্মারক প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব মো. ফারুক হোসেন, রাজশাহী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম, রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছানসহ রাজশাহী রেঞ্জ ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ কামরুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়-আজিজ ভবন নিচতলা, ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০। ০১৭৭৭-৭৭৭০৮২, ০১৩৩৫-১৬২০০০
© স্বত্ব সংরক্ষিত © ২০২6